বিয়ের আগেই অন্তঃস্বত্তা অর্জুনের বান্ধবী!

মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য শেষ হয়ে গেছে অর্জুন রামপালের। সেই সম্পর্কের পর ফের অর্জুনের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার মডেল তথা অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সেই সম্পর্ক এবার স্বীকার করে নিলেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় গ্যাব্রিয়েলার সন্তান সম্ভাবনার কথা জানালেন তিনি।
নিজেদের ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘তোমাকে পেয়ে, সব কিছু নতুন করে শুরু করতে পেরে আমি সৌভাগ্যবান। এই সন্তানের জন্য ধন্যবাদ।’
অর্জুন-গ্যাব্রিয়েলার একত্রে এ বছরই ছিল প্রথম হোলি। অভিষেক কাপুরের দেওয়া হোলিপার্টিতে যুগলে গিয়েছিলেন তারা। ক্যামেরায় পোজও দেন এই যুগল। তবে সম্পর্কের বিষয়ে তখনও প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।অর্জুন এবং মেহেরের দুই মেয়ে রয়েছে। মাহিকা এবং মায়রা। মাহিকা কিছুদিনের মধ্যেই বলিউডেও ডেবিউ করতে পারেন বলে খবর। অর্জুনের নতুন সম্পর্কের বিষয়ে যদিও মুখ খোলেননি মেয়েরা।
শোনা যায়, ২০১৭-এ আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী মুখ ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়ণের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই তাদের আলাপ। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। সন্তান জন্মানোর পর অর্জুন-গ্যাব্রিয়েলা বিয়েও করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.