শমী কায়সারের দুর্ব্যবহারে বিএফইউজে ডিইউজের নিন্দা

সাংবাদিকদের সঙ্গে অভিনেত্রী এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সারের নিকৃষ্ট দুর্ব্যবহারের নিন্দা জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, একজন শহীদ সাংবাদিকের মেয়ে হয়ে বাবার পেশার উত্তরসূরিদের চোর বলে সম্বোধন করে শমী কায়সার প্রকারান্তরে তার বাবাকেই নিকৃষ্টভাবে অসম্মান করেছেন। এ ধরনের নিকৃষ্টতম দুর্ব্যবহারের জন্য সাংবাদিক সমাজের কাছে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ।অপর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সমাবেশ করেন। নেতারা তাদের বক্তৃতায় শমী কায়সারকে প্রেস ক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি : সাংবাদিকদের সঙ্গে অভিনেত্রী এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সারের নিকৃষ্ট দুর্ব্যবহারের নিন্দা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতারা। এক বিবৃতিতে নেতৃবৃন্দ শমী কায়সারকে তার ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.