শর্ত ভঙ্গ করলেন জুলিয়ান অ্যাসাঞ্জ!
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসকে গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট লেলিন মোরেনোর।ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, কোনো দেশের দ্বারা প্রভাবিত হয়ে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি ইকুয়েডর। বরং আশ্রয়ের শর্ত ভঙ্গের জন্য দায়ী। এছাড়া ইকুয়েডরের সাবেক সরকার দেশটির লন্ডন দূতাবাসকে ভিনদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) লন্ডনের ইকুয়েডরে ব্রিটিশ পুলিশ ডেকে অ্যাসাঞ্জকে ধরিয়ে দেয় মোরেনো প্রশাসন। তার এ পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে তীব্র সমালোচনা করে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.