সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ক্যাথেড্রাল পুনর্নির্মাণে বিপুল অনুদান পাচ্ছে ফ্রান্স

    fra-fire1

    ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়া প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণে বিপুল পরিমাণ অনুদান পাচ্ছে ফ্রান্স সরকার। দেশটির বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যবসায়ীরা ইতোমধ্যেই ছাপ্পান্ন লাখ মার্কিন ডলারের বেশি অনুদানের ঘোষণা দিয়েছে। আগুনে দর্শনীয় এ ভবনের একাংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোক জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বনেতারা। এদিকে, আগামী পাঁচ বছরের মধ্যে গির্জাটির ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের পর এটি আগের চেয়ে আরও দৃষ্টিনন্দন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।মঙ্গলবার গভীর রাতে প্যারিসের সেইন্ট সালপিস চার্চের সামনে জড়ো হন কয়েকশ' ফরাসি ক্যাথোলিক খ্রিষ্টান ধর্মাবলম্বী। শোক সংগীতের সাথে সাথে এগিয়ে চলে তাদের মৌন র‌্যালী।

    টানা ১২ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে ক্যাথলিক খ্রিষ্টানদের অন্যতম প্রিয় উপাসনালয় নটরডেম ক্যাথেড্রালের আগুন। আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা না গেলেও এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ভবন সংস্কারের কাজ চলার সময় এ আগুন লেগে থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আগুন নিয়ন্ত্রণে এলে মঙ্গলবার ক্যাথেড্রালে ছুটে যান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রীসহ প্রশাসনের কয়েক কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যে নটরডেম ক্যাথেড্রাল পুননির্মাণ করা হবে।একজন বলেন, আমি বিশ্বাস করি, শিল্প ফরাসি মানুষের রক্তে প্রবাহিত হয়। আর নটরডেমের মতো একটি স্থাপত্যকলার ধ্বংস দেশের প্রতিটি নাগরিককে আঘাত করেছে। কিন্তু এ আঘাত স্থায়ী হবে না। যা ধ্বংস হয়ে গেছে, তা আমরা নতুন করে গড়ে তুলবো। এবং কথা দিচ্ছি আগামী পাঁচ বছরের মধ্যেই আগের চেয়েও সুন্দর করে গড়ে উঠবে ক্যাথেড্রাল।

    ইংল্যান্ড ও জার্মানির পর ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছেন চীন, রাশিয়া, মিশর, তুরস্কসহ বেশ কয়েকটি দেশের নেতারা।চীনের গণমাধ্যমকর্মী একজন বলেন, প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডে গভীর শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বিশ্বাস করেন, আন্তর্জাতিক মহলের সহায়তায় এবং ফরাসি জনগণের প্রচেষ্টায় খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে চার্চটি।রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এক টেলিগ্রাম পাঠিয়েছেন। এতে দেশটির অন্যতম ক্যাথেড্রালে আগুন লাগার ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।বিশ্বনেতাদের শোকবার্তা ও সহায়তার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে অজৌয়াই। এসময় ক্যাথেড্রাল পুনর্নির্মাণে বিশেষজ্ঞ ও অর্থ দিয়ে সহায়তা দেয়ারও ঘোষণা দেন তিনি। ফ্রান্স সরকারকে সহায়তায় সদস্য রাষ্ট্রগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

    এরই মধ্যে, ফ্রান্স চ্যারিটি ফাউন্ডেশন বিশ্বজুড়ে অর্থ তহবিল সংগ্রহের ডাক দিয়েছে। প্রাচীন এ স্থাপত্যকলা রক্ষায় এগিয়ে এসেছেন আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। আগুনে পুড়ে একাংশ ছাই হয়ে যাওয়া চার্চটি সংস্কারের কাজে বিপুল পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির কয়েক শীর্ষ ব্যবসায়ী। জানা যায়, মঙ্গলবার সামাজিক মাধ্যমের পোস্টে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে অর্থ সহায়তার যে ঘোষণা আসে তার পরিমাণ ছাপ্পান্ন লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !