প্রিন্ট করুন printer সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত!

দেশবরেণ্য গায়ক সুবীর নন্দী রয়েছেন লাইফ সাপোর্টে। তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে খবর পাওয়া যায়, তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। সবকিছু কৃত্রিম উপায়ে চলছে। তিনি অচেতন অবস্থায় রয়েছেন। আর তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও নেওয়া হবে না। অন্যদিকে ৭২ ঘণ্টা না গেলে কেউ কোনো ডিসিশন নিতে পারবে না। তবে চিকিৎসকরা তার ব্যাপারে আশাবাদী। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন, হাসপাতালে আনার পর সুবীর নন্দীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এখানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭২ ঘণ্টা পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।এদিকে মেয়ে ফাল্গুনী নন্দী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতেও চিকিৎসকদের নির্দেশের কথা তিনি জানান। জানা যায়, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছেন। ঢাকার ল্যাবএইডে নিয়মিতই ডায়ালাইসিস করান। নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। চলতি বছর সংগীতে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.