সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    চার বিভাগে নিয়োগ দেবে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি


    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)। সংস্থাটিতে সিনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
    পদের নাম
    সিনিয়র ফিল্ড অফিসার।
    পদসংখ্যা
    সিনিয়র ফিল্ড অফিসার পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
    যোগ্যতা
    যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীর বাইসাইকেল চালানো বাধ্যতামূলক। চাকরিতে যোগদানের সময় এক মাসে মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। শিক্ষানবিসকাল হবে ৬ মাস।  অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও রাজশাহীতে নিয়োগ দেওয়া হবে।
    বেতন-ভাতা
    বেতন ১৩৮০০-২১১০০ টাকা। তবে অধিক যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
    আবেদন পদ্ধতি
    আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র  ও অন্যান্য কাগজপত্র (udpscvbox@gmail.com) ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদনপত্রে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে পারেন। তবে খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
    ঠিকানা : ইউডিপিএস, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ৫/১০, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
    আবেদনের শেষ তারিখ
    আগ্রহীরা আগামী ১৫ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

    সূত্র : বিডিজবস।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !