ক্যারিয়ার গড়ার সুযোগ এসিআই কোম্পানিতে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে সেলস অ্যানালাইস্ট পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নামঃ
সেলস অ্যানালাইস্ট।
যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় প্রশাসন/গণিত/পরিসংখ্যান বিষয়ে পাস প্রার্থীরা বেশি অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ন্যূনতম ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতনঃ
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
পদটিতে আগামী ১৫ মে, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.