সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সেই বাগদাদিকে চেনেন না সৌদি পররাষ্ট্রমন্ত্রী!

    ফিলিস্তিনি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইয়াদ আল বাগদাদি

    সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ফিলিস্তিনি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইয়াদ আল বাগদাদিকে চিনেন না বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। ফিলিস্তিনি এ মানবাধিকারকর্মীকে সৌদির পক্ষ থেকে হুমকির বিষয়টিও অস্বীকার করেন তিনি।গত কয়েক দিন আগে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলন করে ইয়াদ আল বাগদাদি জানিয়েছেন, প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাসোগির মতো সৌদি সরকারের মানবতাবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করায় সৌদি সরকার তাকেও হত্যার পরিকল্পনা করছে।

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইয়াদ আল বাগদাদি নামের কাউকে আমি চিনি না। কোনো দেশে স্থায়ীভাবে আশ্রয় নিতে তিনি হয়তো এমন অভিযোগ তুলেছেন। কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই।সৌদি আরব ইয়াদ আল বাগদাদিকে টার্গেট করেছে জানিয়ে কয়েক দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা নরওয়ে সরকারকে সতর্ক করেছিল। এর পর থেকে নরওয়ে সরকার বাগদাদির অবাধে চলাফেরা বন্ধ করে তাকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে।

    ফিলিস্তিনি এ অনলাইন অ্যাক্টিভিস্ট ২০১১ সালে আরব বসন্তের সময় খ্যাতি লাভ করেন। তার লেখায় সৌদি রাজতন্ত্র ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যাপক সমালোচনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি নরওয়ের অসলোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।সংবাদ সম্মেলনে ইয়াদ আল বাগদাদি দাবি করেছিলেন, গত বছরের অক্টোবরে তিনি প্রথম বুঝতে পারেন যে, তাকে টার্গেট করা হচ্ছে। সৌদি সরকার তার এমন কয়েকটি ফোনকল রেকর্ড ও সংরক্ষণ করেছে, যেখানে তিনি সফটওয়্যার হ্যাকিং নিয়ে আলোচনা করেছিলেন।

    সৌদির রাজনৈতিক বিশ্লেষকদের ওপর সৌদি সরকার যেসব প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেগুলো টুইটারে নথিভুক্ত করার একটি প্রকল্পে কাজ করছিলেন ফিলিস্তিনি এ লেখক। যেটি এর আগে প্রয়াত সাংবাদিক জামাল খাসোগি করতেন।জনপ্রিয় ফিলিস্তিনি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইয়াদ আল বাগদাদিকে টুইটারে ১৩ লাখ মানুষ ফলো করেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !