ডিএসসিসির বাজারগুলোতে মূল্য তালিকা নগর ভবন থেকে দেওয়া হবে: মেয়র

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসানো হবে এবং সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের ২১টি কাঁচাবাজার রয়েছে, যেখানে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য। আবার অনেক সময়ই আমাদের লোকেরা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেওয়া হবে।
এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রক্ষমতার মধ্যে আছে দাবি করেন সাঈদ খোকন। তবে তিনি এও বলেন, গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি; আমাদের স্বীকার করতেই হচ্ছে। এর জন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবো। আশা করি এটা বন্ধ হলে মাংসের দাম কমবে। এ সময় ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.