জুলাই থেকে তুরস্কে এস-৪০০ পাঠাবে রাশিয়া
মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করেই জুলাই থেকে তুরস্কে এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করা শুরু করছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রাশিয়ার সরকারি অস্ত্র রফতানিকারক সংস্থা ‘রোসোবোরোনএক্সপোর্তের’ প্রধান আলেকজান্দার মিখাইয়েভ।
রাশিয়ার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এরই মধ্যে এস-৪০০ সরবরাহ করা নিয়ে সব বিষয়ে আলোচনা হয়েছে। তবে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ নিলে আঙ্কারাকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধ বিমান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সংক্রান্ত সব তৎপরতা বন্ধ করে দেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে যুক্তরাষ্ট্র।
কিন্তু এখন পর্যন্ত মার্কিন হুঁশিয়ারিকে আমলেই দেয়নি তুর্কি সরকার। শুধু তাই নয়, এস-৪০০ কেনার প্রক্রিয়া থেকে পিছু হটেও আসেনি দেশটি। তুরস্ক-আঙ্কারা টানাপড়েন যখন তুঙ্গে তখন এস-৪০০ সরবরাহ শুরুর সময় ঘোষণা করল রাশিয়া। ফলে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।
সূত্র- বিডি-প্রতিদিন
সূত্র- বিডি-প্রতিদিন

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.