ফেসবুকে প্রেম, প্রেমিককে খুঁজতে গিয়ে পুলিশ হেফাজতে তরুণী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে জড়িয়ে পড়েন প্রেমের বন্ধনে। এরপর কলেজছাত্রী মারিয়া আক্তার মুন্নি নামে ওই প্রেমিকা টাঙ্গাইল থেকে প্রেমিক মো. সজিবকে খুঁজতে পটুয়াখালীর কলাপাড়ায় এসে পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার রাতে কলাপাড়া থানা পুলিশ মুন্নিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে উদ্ধার করেছে।
প্রেমের টানে কলাপাড়া যাওয়া ওই প্রেমিকা মুন্নির বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী প্রেমিকের খোঁজে সোমবার কলাপাড়ায় আসেন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায় এসে ফেসবুকে প্রেমিক সজিবকে খুঁজতে থাকেন। কিন্তু সজিবকে খুঁজে পেলেও গা ঢাকা দেয় সে। ফেসবুক প্রেমিক সজিব উপজেলার মহিপুর এলাকার সিরাজের ছেলে। তিনি বিবাহিত ও তার সন্তান রয়েছে বলে জানা গেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মারিয়ার অভিভাবকদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে অবিভাবকদের হাতে তুলে দেয়া হবে।
সূত্র-যুগান্তর
সূত্র-যুগান্তর
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.