কোন দেশের কয়জন ছিলেন ছিটকে পড়া বিমানে

মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছিটকে পড়া বিমানে ২৯ ব্যক্তির নাগরিকত্ব পরিচয় জানা গেছে। সময় নিউজের নিজস্ব একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিমান কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।বুধবার (৯ মে) সন্ধ্যায় ছিটকে পড়া বিমানে মোট ৩৩ জন আরোহী ছিলেন বলে দুর্ঘটনার পর জানায় বিমান কর্তৃপক্ষ। তাদের প্রত্যেকেই কমবেশি আহত হন বলেও জানায় সংস্থাটি। তবে তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার সময় নিউজের একটি সূত্র জানায়, ছিটকে পড়া বিমানটিতে ১৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এছাড়া পাঁচজন চীনা, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। মোট ২৯ জনের নাগরিকত্বের পরিচয় জানালেও ওই সূত্রটি বাকি আরোহীদের পরিচয় জানাতে পারেনি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.