সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে বিজেপি নেতা খুন

    কাশ্মীরে জঙ্গিদের গুলিতে বিজেপি নেতা খুন

    কাশ্মীরে জঙ্গিদের গুলিতে এক বিজেপি নেতা নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের নওগামে এই ঘটনা ঘটে। নিহত বিজেপি নেতার নাম গুল মহম্মদ মীর। এদিকে খবর পাওয়া মাত্র গোটা এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। গুল মহম্মদের মৃত্যুর খবর পেয়ে সেখানে যান স্থানীয় বিজেপি নেতারা।কিছুদিন আগে কাশ্মীরে খুন হন এক আরএসএস নেতা। হাসপাতালের ভিতরে ঢুকে চন্দ্রকান্ত নামে ওই আরএসএস নেতাকে খুন করা হয়। তার দেহরক্ষীর উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রকান্তের।। ঘটনার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গিরাই ঘটিয়েছে এই ঘটনা। চন্দ্রকান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিজেপি ও আরএসএস নেতারা হাসপাতালের সামনে এসে বিক্ষোভ দেখান।

    সূত্র- এএনআই

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !