সারাদেশে নিয়োগ দেবে কাজী ফার্মস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা হিসাবরক্ষণ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫ (৪.০ এর মধ্যে) থাকতে হবে। যেকোনো বয়সের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা সম্প্রতি তোলা এক কপি রঙিন ছবি সহ জীবনবৃত্তান্ত ইমেইল করতে পারেন (jobs@kazifarms.com) এই ঠিকানায়। অথবা জাগোজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের সময়
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৯ই মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: জাগোজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.