ত্রিদেশীয় সিরিজে তাণ্ডব চালিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২১০ রানের।জবাবে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল। মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ। তিনি ২০ বলে ২ চার ও ৫ ছয়ে হাফসেঞ্চুরি করেন এবং ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এরই ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।
অন্যদিকে মাহমুদউল্লাহ ২০ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও তামিম ১৮, সৌম্য ৬৬, মুশফিক ৩৬ ও মিথুন ১৭ রান করে। এই জয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। এর আগে ছয়বার ফাইনাল খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে জয়ের দেখা পেল টাইগাররা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.