পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরছেন আমির!

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড়ে ফিরেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাচ্ছেন তিনি। বৃহস্পতিবার আমিরের ফেরার ব্যাপারে নিশ্চিত হয়েছে পিসিবি।প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ খেললেও ভাইরাসজনিত অসুস্থতার কারণে দলে ছিলেন না আমির। তৃতীয় ম্যাচের আগে শরীরে চিকেন পক্স হওয়ায় ঝুঁকির মুখে পড়ে যায় তার বিশ্বকাপ স্বপ্ন।
তবে দুই সপ্তাহের মধ্যে এই ২৭ বছর বয়সী গতি তারকা সুস্থ হবেন বলে আশাবাদী পাকিস্থান অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার। এদিকে, পিটিআই নিউজকে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘যদি আমির দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন তবে ব্যবস্থাপনা ও প্রধান নির্বাচক (ইনজামাম-উল-হক) আমিরকে বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন।’
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.