সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেনে শিরোপা জয় নাদালের

    জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেনে শিরোপা জয় নাদালের

    নোভাক জকোভিচকে হারিয়ে নবম ইতালিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা জয় করলেন রাফায়েল নাদাল। এ নিয়ে নয়বার রোম জয় করলেন রাফা। নোভাক জোকোভিচকে ৬-০, ৪-৬, ৬-১ সেটে হারান তিনি। একইসঙ্গে ৩৪তম মাস্টার্স শিরোপা জিতে ফের রেকর্ড গড়লেন রাফা। পাশাপাশি, রোলা গাঁরোতেও নিজেকে ফেভারিট হিসেবেই এগিয়ে রাখলেন তিনি। উত্তেজনা ভর্তি ম্যাচে ফোরো ইতালিকোতে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন নাদাল। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেন নি তিনি। 

    দেখাে গেছে, প্রথম সেটের প্রতিটি শটেই দেখিয়েছেন কেন তাকে ক্লে কোর্টের রাজা বলা হয়। রাফার এ বিধ্বংসী রূপের সামনে নাস্তানাবুদ হয়ে যান নোভাক। সেট হারেন যাচ্ছেতাই ভাবে। পরের সেটে অবশ্য ঘুরে দাঁড়ান জোকো। ৪-৬'এ জিতে যান তিনি। খেলা গড়ায় তৃতীয় সেটে।কিন্তু সেখানে আবারো রাফা'র আধিপত্য। এক পয়েন্ট নিজের ঝুলিতে নিতে পারলেও, নাদালকে আটকাতে পারেননি সার্বিয়ান জোকোভিচ। ৬-১ এ উড়ে যান তিনি। রেকর্ড ৩৪ এটিপি মাস্টার্স জেতার আনন্দে ভাসেন রাফায়েল নাদাল।

    মন্টে কার্লো, বার্সেলোনা ও মাদ্রিদের সেমিফাইনালে পরাজয়ের পর নাদাল তাঁর সেরা পারফর্ম্যান্সের দৌলতেই রোমজয় করলেন। আসন্ন ফ্রেঞ্চ ওপেনে কোনও দ্বিধা না করেই নাদালকেই চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে রাখলেন জকোভিচও। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !