সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অস্ট্রেলিয়া দল নিয়ে আত্মবিশ্বাসী স্টিভ ওয়াহ

    অস্ট্রেলিয়া দল নিয়ে আত্মবিশ্বাসী স্টিভ ওয়াহ

    ক্রিকেট বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। চলছে দলগুলোকে নিয়ে নানা জল্পনা-কল্পনা। পাশাপাশি শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরইমধ্যে বিশ্বকাপের দলগুলোকে নিয়ে বিশ্লেষণ শুরু করেছে বিশেষজ্ঞরা।তারই জের ধরে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দল নিয়ে আত্মবিশ্বাসী দলটির সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ।

    এ ব্যাপারে তিনি মনে করেন, বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভেন স্মিথ ও ওয়ার্নার ফেরায় বাকিদলগুলোর জন্য অজিদের সাথে পেরে ওঠা কঠিন হবে। স্টিভ ওয়াহ বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাপারে বাকিদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। অস্ট্রেলিয়া এখন কতটা শক্তিশালী সেটা বাকিরা বুঝে গেছে। একটা বছর আমাদের খুব কঠিন সময় গেছে। কিন্তু, স্মিথ আর ওয়ার্নার ফেরায় আমরা নিজেদের সেরা সময় ফিরে পেয়েছি। টানা আটটি ম্যাচ জিতে আমরা নিজেদের প্রমাণ করেছি। ফলে, বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !