সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ ঘোষণা করল জাতিসংঘ

    image-172712-1556632021

    পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষনেতা মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ ঘোষণা করেছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার (০১ মে) মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেয় জাতিসংঘ। এতে তার ভ্রমণ ও অস্ত্র নিষেধাজ্ঞাসহ যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হবে।চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হন। এ হামলায় মাসুদ আজহার জড়িত অভিযোগ করে তাকে নিষিদ্ধের দাবি জানায় ভারত। তবে কৌশলে এ নিষেধাজ্ঞা আটকে দেয় চীন। 

    তবু হাল ছাড়েনি ভারত। তাদের জোর কূটনৈতিক তৎপরতায় সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব তুলে ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এতে বেশ চাপে পড়ে বেইজিং। তারা সুপারিশ করে যে, মাসুদ আজহারকে নিষিদ্ধের বিষয়টি জাতিসংঘের ১২৬৭ কমিটিতে (আল-কায়েদা স্যাংশনস কমিটি) সমাধান করা উচিত, যার কার্যবিবরণী জনসম্মুখে প্রকাশ করা হয় না।তবে অব্যাহত চাপের মুখে চীন এ অভিযোগ তুলে নিলে স্থানীয় সময় বুধবার (০১ মে) জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেয় জাতিসংঘ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !