২৩ বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন কামি রিটা

২৩ বার মাউন্ট এভারেস্ট জয় করে নেপালের পর্বতারোহী কামি রিটা শেরপা (৪৯) অনন্য এক রেকর্ড গড়েছেন।পর্বতটিতে দুদিক থেকে উঠা যায়। একটি হচ্ছে- নেপালের দিক দিয়ে, আর অন্যটি হচ্ছে- তিব্বতের দিক দিয়ে।মঙ্গলবার তিনি ২৩ বারের মতো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বছরের বেশিরভাগ সময় পর্বতটি বরফাচ্ছন্ন থাকায় কেবল মার্চ থেকে মে মাস পর্যন্ত এটিতে আরোহন করার অনুমতি আছে।
পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করা স্থানীয় অধিবাসীদের শেরপা বলা হয়। কামি রিটাও পেশায় একজন শেরপা।নেপালের দিক থেকে গত মঙ্গলবার কামি রিটাসহ আট নেপালি এভারেস্টে আরোহন করেন।এ বছর রেকর্ডসংখ্যক ৩৭৮ জনকে (জনপ্রতি ফি ১১ হাজার মার্কিন ডলার) পর্বতটিতে ওঠার অনুমতি দেয়া হয়।কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে পর্বতারোহীদের একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.