সোনাগাজীর ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে
নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ফেনীর সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৫ মে) পিবিআই’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এছাড়া আগামী সপ্তাহে নুসরাত হত্যা মামলার চার্জশিট দেয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল নুসরাত জাহানকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যা করেন মাদ্রাসার একদল ছাত্রছাত্রী। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে রাজি না হওয়ায় তারা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.