আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট অচল

কূলের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর আগেই আচল হয়ে পড়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট। এরইমধ্যে অধিদফতরের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি হটলাইনে ফোন করেও মানুষ ঝড়ের খবর জানতে পারছেন না।বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদফতর ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। পরে ফোন করে যোগাযোগ করা হলে বেলা সোয়া ২টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, একসঙ্গে অনেক হিট হওয়ায় ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে।
তিনি বলেন, ওয়েবসাইট ঠিক করতে চার ঘণ্টা সময় লাগতে পারে। আমাদের ইন্টারনেট সংযোগও নেই। আমরা বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করি। বিষয়টি বিটিসিএলকে জানানো হয়েছে।তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদফতরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করেও মানুষ খবরও জানতে পারছেন না। সেবাটি (১০৯০ নম্বরে ফোন করে আবহাওয়ার সবশেষ খবর জানা) বিটিসিএল নিয়ন্ত্রণ করে, ওখানেও মানুষ ফোন করে সেবা পাচ্ছেন না। এটা বিটিসিএলএর ইস্যু, কিন্তু মানুষ মনে করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিষয়। আমরা অন্ধকারে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.