সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    চন্দ্রযান-২ উৎক্ষেপণের দিনক্ষণ জানাল ইসরো

    চন্দ্রযান-২ উৎক্ষেপণের দিনক্ষণ জানাল ইসরো

    বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারত। বুধবার তার দিনক্ষণ ঘোষণা করেছে ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবে ভারত। ইসরোর পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, আগামী ৯-১৬ জুলাইয়ের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-২ কে। জিএসএলভি মার্ক থ্রি রকেটে মহাকাশে পাঠানো হবে যানটিকে। মহাকাশযানটিতে রয়েছে ২টি অংশ। একটি অংশের নাম ল্যান্ডার, আর তার ভিতরে থাকবে রোভার। ল্যান্ডারটি চাঁদের মাটিতে অবতরণের পর খুলে যাবে দরজা। তখন ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার। 

    রোভারটি আসলে একটি গাড়ি। যা পৃথিবী থেকে রিমোট কন্ট্রোলে চালানো যায়। ওই গাড়ি চাঁদের মাটিতে চালিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন বিজ্ঞানীরা। ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে 'বিক্রম'। রোভারটির নাম দেওয়া হয়েছে 'প্রজ্ঞান'। গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত। চন্দ্রযান- ১'র সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসাবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে যান পাঠায় ভারত। উল্লেখ্য, গত মাসেই চাঁদের মাটিতে অবতরণের চেষ্টা করেছিল ইসরায়েলের একটি বেসরকারি মহাকাশসংস্থা। বেসরকারি উদ্যোগে চাঁদের মাটি ছোঁয়ার এটাই ছিল প্রথম চেষ্টা। কিন্তু শেষ মুহূর্তের যান্ত্রিক গোলযোগ সেই অভিযান সফল হয়নি। ফলে ৬ সেপ্টেম্বর 'বিক্রম' চাঁদের মাটি ছুঁলেই বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই কাজ করবে ভারত। এর আগে এই নজির রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া ও চীনের।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !