সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এসিআইতে ক্যারিয়ার গড়ার সুযোগ



    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। ‘সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার, সিভিল’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

    পদের নামঃ

    সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার।

    যোগ্যতাঃ
    যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর হবে। স্নাতক পাস প্রার্থীর তিন বছর এবং ডিপ্লোমা পাস প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    অভিজ্ঞতাঃ

    প্রার্থীর ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    কর্মস্থলঃ

    নির্বাচিত প্রার্থীদের মানিকগঞ্জে কাজের আগ্রহ থাকতে হবে।

    বেতনঃ

    বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

    আবেদনের প্রক্রিয়াঃ

    আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

    আবেদনের সময়সীমাঃ

    অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে আগ্রহীরা আগামী ২৯ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

    সূত্র : বিডিজবস

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !