কুমিল্লায় নিয়োগ দেবে বেঙ্গল বিস্কুটস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল বিস্কুটস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ(এমআর)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। কুমিল্লায় চাকরি করতে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ(এমআর)।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং ও সেলস বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রাথীর ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে। তবে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পরিবহন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাগোজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
পদটিতে আগামী ৬ আগস্ট, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: জাগোজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.