গৃহবধূর ঘরে ঢুকে ধরা পড়ল ভূত!
কয়েক দিন ধরে বাড়িতে ভূতের উপদ্রব বেড়েছে। কখনো ঘরে ঢিল পড়ে আবার কখনো থালা-বাসনের আওয়াজ। কিন্তু শেষ পর্যন্ত গৃহবধূর ঘরে ঢুকে ধরা পড়ল সেই ভূত!
এসময় গৃহবধূ ভূতের হাত থেকে বাঁচতে চিৎকার শুরু করে। সঙ্গে পরিবারের অন্য সদস্যরা চলে আসে। প্রতিবেশীরাও এসে হাজির হয় ওই ঘরে। ধরা পড়ে ভূতের বেশ ধরা যুবক।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়াপুর এলাকার থান্ডারপাড়ায়। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
আক্রান্ত গৃহবধূ বলেন, প্রতিবেশী সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। তবে আমি হাল ছাড়িনি। জাপটে ধরি তাকে। তারপরই বেরিয়ে আসে তার আসল রূপ।
সূত্র: জিনিউজ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.