আমার কোনো ধর্ম নেই, আমি ভারতীয় : অমিতাভ
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তার কোনো ধর্ম নেই। গান্ধীজয়ন্তি উপলক্ষে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে এ কথা বলেছেন ‘বিগ বি’ খ্যাত এই অভিনেতা ।
তিনি বলেন, আমার নামের শেষ অংশে বচ্চন কোনো ধর্মের নয়, কারণ আমার বাবা এর বিপক্ষে ছিলেন। আমার বংশনাম শ্রীবাস্তব ছিল, কিন্তু এটির উপর আমাদের কখনোই বিশ্বাস ছিল না। যখন কিন্ডারগার্টেনে ভর্তি হই, তখন বাবাকে আমার বংশের নাম জিজ্ঞাসা করা হয়। তিনি আমার নামের শেষে ‘বচ্চন’ রাখার সিদ্ধান্ত নেন। ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে সবসময়ই বলতাম, আমার কোনো ধর্ম নেই, আমি ভারতীয়।’
বলিউডের শাহেনশাহ আরো বলেন, বলতে কোনো লজ্জা নেই, আমার বাবা তার চারপাশের মানুষদের খুবই সম্মান করতেন। আমাদের প্রথা হলো—সম্মানিত ও বয়সে বড় কোনো ব্যক্তির পায়ে রঙ ছুঁয়ে হোলি উৎসব শুরু করা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.