কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি: আশরাফুল

একটা সময়ে জাতীয় দলের অটোমেটিক চয়েজ ছিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের বাইরে থাকা সাবেক এ অধিনায়ক আসন্ন বিপিএলে দল পাননি। নিলামের তালিকায় থাকলেও তাকে দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি।বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে আশরাফুল বলেন, কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি। দল পাওয়া বা না পাওয়া তো আমার হাতে নেই। যেটা আমার হাতে সেটা করার চেষ্টা করব। সামনে বিসিএল হবে, প্রিমিয়ার লিগ হবে। এগুলোর জন্য প্রস্তুত হব।
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নিষিদ্ধাজ্ঞা কাটিয়ে গত বছর চিটাগং ভাইকিংসের হয়ে খেলেন আশরাফুল। তবে সেই আসরে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। হয়ত এ কারণেই এবার বিপিএলে দল পাননি।নিলামে দল না পেলেও আশরাফুল আশায় রয়েছেন টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলে সুযোগ পাওয়ার ব্যাপারে।আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের সপ্তম আসর। এবারের আসরে ৭টি দল অংশ নেবে। প্রতিটি দলই নিলাম থেকে পছন্দের ক্রিকেটার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.