নারায়ণগঞ্জে ধসে পড়া ভবন থেকে এখনো উদ্ধার হয়নি নিখোঁজ শিশুটি!
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি নারায়ণগঞ্জে ভবন ধসের ঘটনায় নিখোঁজ স্কুলছাত্র ওয়াজেদের। এলাকাবাসীর অভিযোগ, দুই দিন আগে বাড়িটিতে ফাটল দেখা দিলেও সমাধানে ব্যবস্থা নেননি মালিক।সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে ফের পুরোদমে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ধসেপড়া ভবনের প্রতিটি ফ্লোরের দেয়াল কেটে সন্ধান করা হচ্ছে নিখোঁজ ১২ বছরের শিশু ওয়াজেদকে।
গতকাল বিকেলে শহরের বাংলাবাজার এলাকায় চারতলা আবাসিক ভবন ধসে পড়লে এক শিশুর মৃত্যু হয়। আহত হন আরো তিনজন। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।ধ্বংসস্তূপের সামনে মায়ের আর্তনাদ। সুস্থ সন্তানকে বুকে ফিরে পাবেন এ আশায় বুক বেধে থাকলেও মিলছে না কোনো সুখবর। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না কিছুতেই।
এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তাদের।এলাকাবাসীর অভিযোগ দুইদিন আগে বাড়িটিতে ফাটল দেখা দেয়। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও কোনা ব্যবস্থা নেননি তিনি।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের বাবুরাইলের বাংলাবাজার এলাকায় ধসে পড়ে চার তলা ভবন। খালের ওপর ভিত্তি ছাড়াই শুধুমাত্র পিলার দিয়ে নির্মাণ করায় ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.