মোটা ছেলেদের ফ্যাশন টিপস
ছেলেরা মোটা বলে কি ফ্যাশন থেকে দূরে থাকবে! যে সব ছেলে মুটিয়ে গেছেন, কিংবা যারা ভাবেন শরীরের গড়ন ভারি হওয়ায় ফ্যাশন করা যাবে না, অথবা স্টাইলে মানাবে না, তাদের জন্য আজকে ফ্যাশন কৌশল।
নেকলাইন
এমন পোশাক বাছতে হবে, যার গলাটা ইংরেজি অক্ষর ‘V’ আকারের। তা হলে খানিকটা রোগা দেখাবে। উঁচু কলারওয়ালা শার্ট পরলে রোগা দেখাতে পারে। পোলো শার্টও রাখতে পারেন সংগ্রহে।
কোমর
স্লিম কাট ওয়েস্ট লাইন আছে এমন শার্ট একেবারেই পরা যাবে না। এ ধরনের শার্টের কোমরের কাছে কাট যেহেতু চিকন, তাই ভুঁড়িতে চাপ পড়তে পারে। মেদ দেখা যেতে পারে। কোমরের কাছে যাতে এক্সট্রা ভাঁজ না থাকে, এমন শার্ট কিনুন। ব্যালেন্সড শার্টে অনেক রোগা দেখাতে পারে। সোয়েটার শার্টও বেছে নিতে পারেন।
লেয়ারিং
অতিরিক্ত মোটা জামাকাপড়ে রোগা মানুষকেও মোটা দেখা যায়। যেটাকে বলা হয় লেয়ার। কিন্তু একটা কথা অনেকেই জানেন না, লেয়ারিংয়ের জাদু কেবল রোগাদের জন্য নয়, মোটাদের ক্ষেত্রেও লেয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হালকা রঙের পোশাকটি ভেতরে পরে, ওপরে গাঢ় রঙের কোনও পোশাক পরে লেয়ারিং করা যায়। এভাবে মোটা পুরুষদের অনেক রোগা দেখাবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.