শত শত পরিবারে খাদ্যসামগ্রী দিলেন গাসিক কাউন্সিলর মামুন!

করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় গাজীপুরেও চলছে লকডাউন। এ কারণে মহানগরীতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
শনিবার সকালে ওইসব নিম্নবিত্ত খেটে খাওয়া শত শত পরিবারে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল। শনিবার সকালে জয়দেবপুর বাসস্ট্যান্ডে কয়েকশ পরিবারের মধ্যে চতুর্থবারের মতো খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। এর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, পেয়াজ, তৈল, সাবান, বিস্কুট ইত্যাদি।
কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল জানান, এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.