ক্রিকেটারদের আর্থিকভাবে সহায়তা করা উচিত: আফ্রিদি!

\
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের রুটি-রুজির কথা চিন্তা করে প্রত্যেককে ৩০ হাজার করে টাকা দিয়েছে বিসিবি। গত বৃহস্পতিবার ঢাকা লিগের ১২টি ক্লাবের প্রতিনিধিদের হাতে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, ৯৬জন ক্রিকেটারকে এ অর্থ দেয়া হয়েছে। করোনার কারণে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নেই। তারা যেন এ কঠিন বিপদের মধ্যে চলতে পারেন, সে জন্য ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের মতো পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদেরও এভাবে আর্থিক সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
তিনি বলেন, খেলাই যাদের পরিবারের আয়ের একমাত্র মাধ্যম পিসিবির উচিত একটি নীতিমালা তৈরি করে এই কঠিন সময়ে ক্রিকেটারদের আর্থিকভাবে সহায়তা করা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.