ট্রাম্পের সামনে ঐতিহাসিক পরাজয়!
কোভিড-১৯ বা করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতির কারণে কপাল পুড়তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
করোনাভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে এ পরাজয় হতে পারে বলে অক্সফোর্ড ইকোনমিকসের একটি জাতীয় নির্বাচনের মডেলে এ ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড ইকোনমিকসের মডেলটি নির্বাচনের ফলাফল পূর্বাভাসের জন্য বেকারত্ব, নিষ্পত্তিযোগ্য আয় এবং মুদ্রাস্ফীতির বিষয়গুলো ব্যবহার করে।
মডেলটি গত ১৮টি নির্বাচনের মধ্যে ১৬টিতে জনপ্রিয় ভোটের বিজয়ীর ভবিষ্যদ্বাণী করেছে। নির্বাচনে ট্রাম্পের ‘ভূমিধস’ পরাজয় হবে। পপুলার ভোটের মাত্র ৩৫ শতাংশ পাবেন ট্রাম্প।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য সংকটের আগে অক্সফোর্ড ইকোনমিকস ভবিষ্যদ্বাণী করেছিল যে, ট্রাম্প প্রায় ৫৫ শতাংশ ভোটে জিতবেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাব মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে এই মডেলটি (যুক্তরাষ্ট্রে) সম্পূর্ণ বিপর্যয়ের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.