গ্রিসের সঙ্গে উত্তেজনা: রাশিয়া থেকে আরও এস-৪০০ কিনছে তুরস্ক
![]()
পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে তেল-গ্যাস খনির সন্ধান নিয়ে উত্তেজনার মধেই রাশিয়া থেকে আরও বিমান বিধ্বংসী এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করছে তুরস্ক। আগামী বছর এ ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া হস্তান্তর করবে বলে জানিয়েছে। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে মস্কো।
রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসটেকের প্রধান সের্গেই শেমেজভ সংবাদ সংস্থা ইন্টারফেক্সকে এ কথা জানিয়েছেন।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, গত বছর রাশিয়া থেকে এস-৪০০ কেনে তুরস্ক। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি নিয়ে সম্পর্ক তলানিতে ঠেকে। ওই সময় রাশিয়ার তৈরি এস-৪০০ নিয়ে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের এসব হুমকি এড়িয়ে কয়েক দফায় রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনে দেশটি। আগামী বছর রাশিয়া থেকে আরও এস-৪০০ আনার চুক্তি করেছে তুরস্ক। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস ক্ষেত্র নিয়ে বিরোধ দেখা দেয় গ্রিসের সঙ্গে।
সম্প্রতি কৃষ্ণসাগরে ভূগর্ভস্থ খনির সন্ধানের কথা জানিয়ে তুরস্ক। সেখানে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে নিরাপত্তার কথাটি মাথায় রাখছে তুরস্ক।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.