এবারও মহাকাশ থেকে ভোট দেবেন রুবিনস

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন মার্কিন নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো। আসছে ৩ নভেম্বরের নির্বাচনে এবারও মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করেছেন কেট রুবিনস।
শনিবার সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে , নির্বাচনের সময় মহাকাশে থাকবেন কেট রুবিনস ।অক্টোবরের শেষ দিকে ভূপৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করবেন তিনি।
যুক্তরাষ্ট্রে ‘টেক্সাস ল’ অনুসারে সেখান থেকেই ভোট দেবেন তিনি। বর্তমানে তিনি নাসার গাগরিন কসমোনট ট্রেনিং সেন্টারের ( জিসিটিসি) অধীনে মস্কোর স্টার সিটিতে প্রশিক্ষন নিচ্ছেন। এবারের সফরে ছয় মাস মহাকাশে থাকবেন তিনি। আরও দুই নভোচরীও থাকবেন তার সঙ্গে।
ভোট দেয়া সম্পর্কে শুক্রবার এক সাক্ষাৎকারে কেট রুবিনস বলেন, ‘আমার মনে হয়, ভোট দেয়া প্রত্যেকের জন্য জরুরি। আমি বিশ্বাস করি , আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেয়া সম্ভব।’
মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.