প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে ধরা খেলেন কৃষক লীগ নেতা!

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর ভোরে এলাকাবাসীর হাতে ধরা খেয়েছেন ঢাকা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজ (৪৫)।
ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। এ সময় তাকে গণধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজসহ ওই নারীকে থানায় নিয়ে আসে। পরে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে দুজনকেই আদালতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। সিরাজুল ইসলামের বাড়ি উপজেলার নবাবচর গ্রামে।
জানা গেছে, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে আফ্রিকা প্রবাসী। তিনি সম্পর্কে সিরাজুল ইসলাম রাজের মামাতো বোন। স্বামীর অবর্তমানে রাজের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক তৈরি হয়। মাঝে-মধ্যেই নারীর শ্বশুরবাড়িতে তার কক্ষে রাতের বেলা যাতায়াত করতেন তিনি।
মঙ্গলবার রাতে রাজ ওই নারীর কক্ষে প্রবেশ করেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে বুধবার ভোরে তাকে আটক করে গণধোলাই দেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, পরকীয়ার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৪৯৮ ধারায় পরকীয়ার অভিযোগ এনে আদালতে পাঠানো হয়েছে।
সূত্রঃ যুগান্তর
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.