সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ক্রিসপি চিকেন ফ্রাই

    পেয়াজু, পাকোরা, সবজি বল, বিভিন্ন ধরনের ডালের বড়া, চিকেনসহ হরেক রকম মুখরোচক খাবার আমরা খেয়ে থাকি। কিন্তু কখনও কি ক্রিসপি চিকেন ফ্রাই খেয়েছেন?
    বাইরে থেকে কিনেই আমরা বেশিরভাগ সময় চিকেন ফ্রাই খেয়ে থাকি। কিন্তু ভেবে দেখেছেন কি তা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?বাইরের থেকে কিনে আনা যে কোনো খাবার মোটেই স্বাস্থ্যকর নয়। তাই যতটা সম্ভব চেষ্টা করুন ঘরেই ইফতার তৈরি করার।


    ঘরেই তৈরি করতে পারেন ক্রিসপি চিকেন ফ্রাই। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ক্রিসপি চিকেন ফ্রাই?

    উপকরণ
    ৮ টুকরো চামড়াসহ মুরগি (লেগ/ড্রামস্টিক/ব্রেস্ট/উইংস), ১ কাপ ময়দা, আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পাপরিকা পাউডার, ১ টি ডিম, আধা কাপ তরল দুধ, ১ কাপ ব্রেডক্রাম।
    প্রণালি
    প্রথমে একটি পাত্রে ডিম ও দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এতে সামান্য লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে মুরগির টুকরোগুলো ১০-১৫ মিনিট মাখিয়ে রাখুন। একটি পাত্রে ময়দা নিয়ে সব গুঁড়ো মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতেও সামান্য লবণ দিয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে নিন।
    মুরগির টুকরোগুলো একে একে ডিমের মিশ্রণ থেকে তুলে ময়দার মিশ্রণে দিয়ে ভালো করে ওপরে কোট করে নিন।
    এরপর আবার বেঁচে যাওয়া ডিমের মিশ্রণে চুবিয়ে হালকা করে ময়দায় গড়িয়ে নিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিন ভালো করে। একটি বড় কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলুন। একটি কিচেন পেপারের ওপর রাখবেন। এতে অতিরিক্ত তেল ঝরে যাবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !