সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    লোভনীয় ভুনা তেলাপিয়া

    ভুনা তেলাপিয়া, ছবি সংগৃহীত
    ভুনা তেলাপিয়া, ছবি সংগৃহীত
    মাছে-ভাতে বাঙালি বলে কথা। তাই মাছ না খেলে কি চলে। মাংসের চেয়ে মাছ খেতে পছন্দ করেন অনেকে। আর সারা বছরই বাজারে পাওয়া যায় তেলাপিয়া মাছ। গরম ভাতের সঙ্গে তেলাপিয়া মাছের ভুনা কিন্তু মন্দ নয়।
    তেলাপিয়া এমন একটা মাছ যা প্রায় সারা বছরই পাওয়া যায়। পছন্দের এই মাছটি যদি একটু অন্যরকম করে বানানো যায় তাহলে তো কথাই নেই। স্বাদ বদলের জন্য আজ রইল তেলাপিয়া মাছের ভুনা।
    ভুনা তেলাপিয়া বানাতে যা লাগবে
    তেলাপিয়া মাছ ৭৫০-৮৫০ গ্রাম (৬টা তেলাপিয়া), টমেটো ২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ২ চামচ, পরিমাণমতো সরষের তেল, তেজপাতা, দারুচিনি ২টা মাঝারি মাপের টুকরো, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, স্বাদমতো শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা ফালি করে কাটা ৫/৬টি, আন্দাজমতো ধনেপাতা, এক থেকে দু’ কাপ পানি, লবণ স্বাদমতো।
    ভুনা তেলাপিয়া বানানোর পদ্ধতি
    প্রথমে নুন হলুদ মাখানো মাছগুলোকে মাঝারি আঁচে ভেজে তুলে রাখুন। খুব কড়া করে ভাজা চলবে না। এবার টমেটোর গায়ে হালকা করে তেল মাখিয়ে অল্প আঁচে পুড়িয়ে ছাল ছাড়িয়ে নিয়ে আধাকাপ জল দিয়ে চটকে পেস্ট বানিয়ে নেবেন।
    কড়াইতে তেল দিয়ে কাটা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা করে তাতে গরম মসলার ফোড়ন দিয়ে বাটা ও গুঁড়ো মসলা (জিরা গুঁড়ো ছাড়া) দিয়ে সামান্য জল দেয়ে ৪/৫ মিনিট মাঝারি আঁচে কশিয়ে নিন।
    এবার টমেটো পোড়া পেস্টটি দিয়ে আরও ২ মিনিট কষিয়ে বেরেস্তা, ১ কাপ জল, নুন ও কাঁচালঙ্কা দিয়ে ঢেকে দিন। ৫/৬ মিনিট পর ভাজা মাছ দিয়ে নেড়েচেড়ে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢেকে আরও ৪/৫ মিনিট অল্প আঁচে কষিয়ে নিন। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন ভুনা তেলাপিয়া।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !