'সেক্স টেপ' ফাঁসের হুমকিতে ফেঁসে যাচ্ছেন মডেল
যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম স্নাপচ্যাটের তারকা জুলিয়েনা গোডার্ডের সেক্স টেপ ফাঁসের হুমকি দেওয়া সেই ফিটনেস মডেল হেনচা ভোইগত (৩১) ফেঁসে যাচ্ছেন। মডেল হেনচা ভোইগত হলেন প্রিমিয়ার লীগ তারকা সার্জি অঁরির (২৬) প্রেমিকা। তার বিরুদ্ধে ব্লাকমেইল করে ৩৭০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৮৮ হাজার টাকা) হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ জানাচ্ছে, মডেল হেনচা ভোইগতর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, তিনি তার সাবেক প্রেমিক ওসেলে ভিক্টরের (৩৫) সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছেন এবং গোডার্ডকে (২৮) ব্লাকমেইল করছেন। জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধের হুমকি পেয়ে গোডার্ড কোনো উপায় না পেয়ে পুলিশের দারস্থ হন। এক পর্যায়ে তিনি মডেল হেনচা ভোইগত ও তার প্রেমিক ভিক্টরের সঙ্গে বসার কথা বলেন। এবং একটি স্থানে তাদের আসতে বলেন। সেখানে তারা হাজির হলে গাড়িতে বসা অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে।
এদিকে তাদেরকে গ্রেপ্তারের পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায় মডেল হেনচা ভোইগতের সেক্স টেপ। এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে অঁরিকে আটক করে পুলিশ। যদিও পরে তাকে কোনো অভিযোগ ছাড়াই পরে ছেড়ে দেয়া হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.