পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ, আহত অর্ধশত
কাদিয়ানীদের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিকে কেন্দ্র করে পঞ্চগড়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অর্ধশত। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে শহরের ধাক্কামারা আহমদনগর এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় মুসল্লিরা। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়।
পরে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সূত্র- অার টিভি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.