সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘আগামীতে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশ ছাড়িয়ে যাবে’



    ২০৪১ সালের মধ্যে উন্নত অর্থনীতির মাইলফলক অর্জনে আগামীতে ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমান ঋণ সরবরাহ করার প্রয়োজন হবে। তবে ঋণের সঠিক ব্যবহারে আর্থিক খাতে তদারকির পাশাপাশি নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

    সোমবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম আয়োজিত 'ব্যাংকিং খাতে নীতি' বিষয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, ‘এরই মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধির সূচক জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ অর্জিত হয়েছে। এ ধারা অব্যহত থাকলে আগামীতে এ হার ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। তবে প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টি এখনো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিশ্বব্যাংক ভারতের কান্ট্রি ডিরেক্টর বলেন, ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !