সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    রফতানি বহুমূখীকরণে চিন্তাভাবনা করছে সরকার: প্রধানমন্ত্রী



    দেশে পরিকল্পিত বিনিয়োগে বিদেশে থাকা প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।বর্তমান সরকারের আমলেই দেশ ডিজিটাল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল একটি মাত্র পণ্যের ওপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারেনা। একারণে রফতানি বহুমূখীকরণে চিন্তাভাবনা করছে সরকার।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলে অনেক মানুষের দেশ ছাড়ার কোন প্রয়োজন হতো না। নির্দিষ্ট কোন পণ্যের রপ্তানির ওপর নির্ভরশীল হয়ে কোন দেশ চলতে পারে না। আমাদের রফতানি বহুমূখী হতে হবে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, বিভিন্ন দিক দিয়ে আমাদের বাণিজ্য খাতে উন্নতি করার সুযোগ আছে। এ দিকগুলোতে উন্নতি করা সম্ভব হলে আমরা খুব দ্রুত উন্নত দেশ হবার পথে এগিয়ে যাবো।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !