ইসরাইল-মার্কিন প্রযুক্তি ফাঁকি দিতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র
নতুন হোভেইজে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হাতে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম।
ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থা ওয়েবসাইট দেবকাফাইল-এ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
দেবকফাইল বলছে, ইরানের হোভেইজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরাইলের যে কোনো লক্ষ্য বস্তুতে হামলা করতে সক্ষম।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হোভেইজে শহরের নামে নতুন এ ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে এবং গত শনিবার (২ ফেব্রায়ারি) এর উদ্বোধন করা হয়। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৩৫০ কিলোমিটার।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাতামি গণমাধ্যমকে জানান, খুব কম সময়ের মধ্যে হোভেইজে ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত করা যায় এবং খুব নিচু দিয়ে উড়ে যেতে পারে।
দেবকাফাইল সতর্ক করে বলেছে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাকে শণাক্ত করতে পারবে না। দেবকাফাইল আরো বলছে, ইরান অনেক বেশি আস্থাশীল যে, যুক্তরাষ্ট্রের কিংবা ইসরাইল -কারো হাতে এ ক্ষেপণাস্ত্রের জবাব নেই।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.