সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এমন কাজ আর করবেন না, মুচলেকা দিলেন ‘ভাদাইমা’

    vd

    ক্ষমা চেয়েছেন ইউটিউব চ্যানেল মর্ডান ভাদাইমা সংশ্লিষ্ট তিনজন। অশ্লীল ভিডিও আর ছড়াবেন না বলে মুচলেকা দিয়েছেন তারা। এমন কাজের জন্য তারা দুঃখও প্রকাশ করেছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তারা পুলিশের কাছে মুচলেকা দেন ও ক্ষমা চান।এর আগে বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়।

    ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে ভাদাইমা চয়েস এর অভিনেতা, চ্যানেলের এডমিন ও মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল ৫টায় বিজয়নগর থেকে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অফিসে আনা হয়। তাদের অপরাধ খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি জানান, তারা সবাই অনুতপ্ত এবং তারা সাইবার ক্রাইম ইউনিটে মুচলেকা দিয়েছে যে তারা কখনও আর এ ধরনের ভিডিও উৎপাদন এবং বাজারজাতকরণ করবে না। কাউন্সেলিং শেষে তারা রাত ৯টায় অত্র অফিস ত্যাগ করে।এদিকে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটে ক্ষমা চান মডার্ন ভাদাইমা তোফাজ্জল। তিনি বলেন, অশ্লীল অনেক কিছু করেছি। সে সুবাদে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ছোট মানুষ, আপনারা আমাদের ক্ষমা করবেন।

    ভাদাইমা চ্যানেলের মালিক মো, এমদাদুল ইসলাম বলেন, আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !