সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ভারতের চোখ উপড়ে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের


    ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘পাকিস্তানকে শত্রুর চোখে দেখলে সেই চোখ উপড়ে ফেলা হবে।’
    শেখ রশিদ আহমেদ বলেছেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে দেখলে সেই চোখ তুলে ফেলা হবে। তখন পাখিরাও ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টাও বাজবে না।

    শেখ রশিদ আহমেদের উদ্ধৃতি দিয়ে বুধবার (২০ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে রেডিও পাকিস্তান। রেডিও পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদের দেয়া হুমকির একটি ভিডিও টুইট করা হয়েছে। এর আগে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।ইমরান খান বলেন, ‘ভারত যদি আক্রমণ করে, তা হলে পাকিস্তান শুধু পাল্টা আক্রমণ করবে না আরও কিছু করবে।’

    তিনি বলেন, যদি এসব প্রমাণ গুরুতর হয়, দয়া করে তার একটি পরিষ্কার করুন। যদি আক্রমণ চালানো হয় পাকিস্তানে, তাহলে পাকিস্তানও প্রতিশোধ নেবে। ইমরান বলেন, ‘পাকিস্তান পাল্টা আক্রমণ করবে না, এই কথা ভুলেও ভাববেন না। ভারত আক্রমণ করলে আমরা পাল্টা দেব। যুদ্ধ শুরু করা সহজ এবং মানুষ বিভিন্ন সময় তা করেছে। কিন্তু যুদ্ধের শেষ কীভাবে হয় তা একমাত্র আল্লাহ জানেন।’

    ইমরান আরো বলেন, ‘আমাদের ওপর দায় চাপাবেন না। আমরা স্থায়িত্বের দিকে এগোচ্ছি। ভারত যদি আমাদের যুদ্ধের ইতিহাস নিয়ে বেঁচে থাকতে চায়, তা হলে আমাদের কিছু করার নেই।’

    সূত্র-  এনডিটিভি





    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !