গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।রবিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা যান। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং অপরজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্ধ করা হয়েছে বলে জানান তিনি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.