বাবাকে লেখা ব্রিটিশ রাজবধূর চিঠি প্রকাশ
বাবা টমাস মের্কেলকে লেখা ব্রিটিশ রাজবধূ মেগানের চিঠি রবিবার প্রকাশ করেছে ব্রিটিশ সংবামাধ্যম ডেইলি মেইল। ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে নিজ মেয়ে মেগানের বিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন টমাস। যা পরে বিতর্ক তৈরি করে। এতে রাজপরিবারের সঙ্গে বিব্রত হতে হয় মেগানকেও। গত বছরের মে মাসে হ্যারির সঙ্গে বিয়ে হয় হলিউডের সাবেক অভিনেত্রী ও মডেল মেগানের। 'অসুস্থতাজনিত' কারণে মেয়ের বিয়েতে অংশ নেননি টমাস মের্কেল।
এরপর আর তার সঙ্গে মেগান কোনো যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেছিলেন তিনি। হ্যারির আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন টমাস মের্কেল। গত বছরের আগস্টে বাবাকে ৫ পৃষ্ঠার একটি চিঠি লিখেন মেগান।
বাবার সঙ্গে মেগান
এতে মেগান লিখেছেন, আপনি গণমাধ্যমকে বলেছেন 'আমার বিয়েতে আপনি আসতে পারবেন না এটা আমাকে ফোনে জানিয়েছেন।' কিন্তু সত্যিটা হল আপনি আমাকে ফোন করেননি। আপনি আমার মন ভেঙে দিয়েছেন। আপনি শুধু অযাচিত-অপ্রত্যাশিত ব্যথাই দেননি, আপনি সত্যটাও গোপন করে গেছেন। কেন এটা করেছেন তা হয়তো আমি কখনই জানতে পারব না।
স্বামীর সঙ্গে মেগান
এতে রাজবধূ আরও লিখেছেন, আমি আপনাকে কখনই আর্থিকভাবে সাহায্য করিনি এবং আপনিও আমার কাছে কখনই সাহায্য চাননি। এটাও সত্য নয়। গত অক্টোবরেও আপনি আমাকে ইমেইল করেছিলেন যেখানে আপনি বলেছিলেন, 'আপনি আমার ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন এবং আরও সাহায্য চেয়েছেন।' আমি আপনাকে ভালোবেসেছি, যত্ন নিয়েছি, পাশে দাঁড়িয়েছি, যখন যা পেরেছি দিয়েছে, আপনার স্বাস্থ্য নিয়ে আমি উদ্বিগ্ন হয়েছি... সব সময় আমি আপনাকে জিজ্ঞেস করেছি আমি কীভাবে সাহায্য করতে পারি। আমার বিয়ের সপ্তাহে আমি আপনার হার্ট অ্যাটাকের খবর পেয়ে আপনাকে কল করেছি, বার্তা পাঠিয়েছি। আমি আপনাকে সাহায্য করতে চেয়েছি। আপনার বাসায় মানুষ পাঠিয়েছি, আপনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছেন, সাহায্য নেয়া বন্ধ করেছেন। তার পরিবর্তে আপনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়া শুরু করলেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.