সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে

    নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের আলিশান বাড়ি। ছবি-যুগান্তর

    ঢাকার নবাবগঞ্জ থানার বিতর্কিত ওসি মোস্তফা কামালের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল পরিমাণ অর্থসম্পদ যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। অবৈধ সম্পদের খবর প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ ওসি মোস্তফা কামালের প্ররোচনায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তরের ছয় সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
    মিথ্যা মামলায় ইতিমধ্যে কেরানীগঞ্জের যুগান্তর প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে যুগান্তর চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি সেলিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
    লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আসলামের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ইউএনও সাংবাদিক সেলিমকে গুলি করারও হুমকি দিয়েছেন বলে তার স্ত্রী মুর্শিদা বেগম অভিযোগ করেছেন।
    গ্রেফতার সাংবাদিকের মুক্তি এবং চার সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা, বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে।
    রোববার রাজশাহীতে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র এগোবে না। সরকারও যথাযথভাবে উন্নয়নমূলক কাজ করতে পারবে না। তারা বলেন, সরকারের ছত্রছায়ায় যারা থাকেন তারাই বেশি দুর্নীতি করেন।
    রাঘববোয়ালদের দুর্নীতির খবর প্রকাশ করলেই রোষানলে পড়েন সাংবাদিকরা। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দেশকে এগিয়ে নিতে এ কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে।
    এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও আবু জাফরের গ্রেফতারের প্রতিবাদে রোববারও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা সভা, সমাবেশ, মানববন্ধন করেছেন। বিবৃতি দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। ১৯ ফেব্রুয়ারি যুগান্তরে ‘নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের আলিশান বাড়ি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর তার মদদে ওই দিন সন্ধ্যায় দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়।
    যুগান্তর ও যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আজহারুল হক, কেরানীগঞ্জ থানা প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া থানা প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই থানা প্রতিনিধি শামীম খান এবং গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করে মামলা করে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কথিত নেতা, অসংখ্য অপরাধমূলক মামলার আসামি ও কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মো. পলাশ মিয়া।
    মামলার পর রাতেই সাংবাদিক আবু জাফরকে গ্রেফতার করা হয়। ওই প্রতিবেদনে ওসি মোস্তফা কামাল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরায় সাংবাদিকদের ওপর নির্যাতন নেমে আসে।
    বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ সভা, সমাবেশ ও মানববন্ধন সম্পর্কে যুগান্তরের ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-
    রাজশাহী : বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাব কার্যালয়ে ‘সাংবাদিক সমাজ, রাজশাহী’র ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    যুগান্তর রাজশাহী ব্যুরোর রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন অর রশিদ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, আরইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান টুকু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন প্রমুখ।
    এছাড়া উপস্থিত ছিলেন- জাগো নিউজ রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ফেরদৌস সিদ্দিকী, যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী, ফটোসাংবাদিক আজম খানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশত সাংবাদিক। সভায় তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কলম বন্ধ করার অপচেষ্টা করা হচ্ছে।
    এর ফলে দেশ পিছিয়ে যাচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে এ কালো আইন বাতিল করে সুষ্ঠু সাংবাদিকতার পথ সুগম করতে হবে। পুলিশের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্ত দিয়ে তারা বলেন, ২০১৪ সালের মার্চে পুলিশ যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফার নামে নাশকতার মামলা দিয়েছে।
    বোয়ালিয়া থানার তৎকালীন ‘বিতর্কিত’ ওসি শামসুদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত-শিবির ক্যাডারদের সঙ্গে আনু মোস্তফাকে তিনটি মামলায় আসামি করে। অথচ আনু মোস্তফার বাবা সেকেন্দার আলী একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা ছিলেন। পুলিশ কর্মকর্তা শামসুদ্দিনের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আনু মোস্তফার বিরুদ্ধে এসব মামলা দেয়া হয়।
    তারা আরও বলেন, একইভাবে ঢাকার নবাবগঞ্জের ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বর্তমানে ছয় সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন।
    এছাড়া শুক্রবার রাতে যুগান্তর চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি সেলিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আসলামের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তাকে গ্রেফতার করা হয়।
    এ ঘটনায় ইউএনও সাংবাদিক সেলিমকে গুলি করারও হুমকি দিয়েছেন বলে তার স্ত্রী মুর্শিদা বেগম অভিযোগ করেছেন। তারা বলেন, সরকারের সব সাফল্য পুলিশের কারণে ম্লান হয়ে যাচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
    এ কালো আইন বাতিল করতে হবে। অন্যথায় সাংবাদিকরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। পাশাপাশি ঢাকার নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশ করায় যুগান্তরের ছয় সাংবাদিকের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া গ্রেফতার কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের মুক্তির দাবি জানান তারা।
    হবিগঞ্জ : সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা জানিয়েছেন হবিগঞ্জের সাংবাদিক নেতারা। রোববার বিবৃতিতে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিদাতারা হলেন- প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিদ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদ, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, যুগ্ম সম্পাদক নূরুজ্জামান ভূঁইয়া মামুন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ নূরুজ্জামান চৌধুরী শওকত প্রমুখ।
    লালমনিরহাট : মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করায় বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন পাটগ্রাম রিপোর্টার্স ক্লাব। বিবৃতিদাতারা হলেন- পাটগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরান হাবিব, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি কাদের এলাহী লাবলু, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মোহসিন ঢালী, মমিন খান মুন, তানজিনা আক্তার, সজীব, সেলিম হোসেন, রবিউল ইসলাম রবি ও তানবির ইসলামী।
    নাটোর : সত্য প্রকাশ করার অভিযোগে লোহাগড়ার উপজেলা প্রতিনিধি মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করায় প্রতিবাদ জানিয়ে জেলা প্রেস ক্লাব, জেলা মানবাধিকার কমিশন ও জেলা টিভি রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে বিবৃতি দিয়েছে।
    বিবৃতিদাতারা হলেন- প্রেস ক্লাবের সভাপতি যুগান্তরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলা শাখার সভাপতি মো. মাহ্ফুজ আলম মুনী, সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. আবদুল হাকিম ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, জেলা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি ও যায়যায়দিনের নাটোর প্রতিনিধি বাপ্পী লাহিড়ী এবং জেলা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার এবং খোলা কাগজের নাটোর প্রতিনিধি মো. নাজমুল হাসান প্রমুখ। তারা বলেন, যুগান্তর শুরু থেকে সত্য প্রকাশ করে আসছে।
    আর সেই কাগজে সত্য প্রকাশ করার অভিযোগে লোহাগাড়ার উপজেলা প্রতিনিধি মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এর আগে যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার এবং চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
    বরগুনা : সাংবাদিকদের হয়রানি করায় তীব্র নিন্দা জানিয়েছেন বরগুনার সর্বস্তরের মানুষ। বরগুনা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম-৭১ সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সহ-সভাপতি নুরুদ্দীন, সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, সাংগাঠনিক সম্পাদক মোতালেব মিয়া, সদর উপজেলার সভাপতি আবদুল বারি, জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি অ্যাডভোকেট শাজাহান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক স্বপন দাশ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ ক্ষোভ ও নিন্দা জানান। এছাড়া জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, মানবাধিকার কমিশনের উপজেলা সাধারণ সম্পাদক মো. এনামুল হক উজ্জ্বল, যায়যায়দিন জেলা প্রতিনিধি মিজানুর রহমান, আমাদের অর্থনীতি স্টাফ রিপোর্টার বিরেন্দ্র কিশোর সরকার, জেলা যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক জয়দেব রায়, যুগান্তর স্বজন সমাবেশ পিটিআই কমিটির সভাপতি মো. ইমরান হোসেন, সহ-সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোস্তারি প্রমুখ নিন্দা জানান।
    কিশোরগঞ্জ : দেশের বিভিন্ন স্থানে যুগান্তর প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ। এক যৌথ বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমদ উল্লাহ, দৈনিক আজকের দেশ পত্রিকার সম্পাদক আলহাজ কাজী শাহীন খান, যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান এটিএম নিজাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সংবাদের বার্তা পরিবেশক মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, সময় টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সামসুল আলম শাহীন, আরটিভির জেলা প্রতিনিধি তানভীর হায়দার ভূঁইয়া, কলকাতা টিভির জেলা প্রতিনিধি আবদুর রব প্রমুখ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
    কুমিল্লা : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা করা হয়েছে।
    যুগান্তরের কুমিল্লা ব্যুরোর আবুল খায়েরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদিক হোসেন মামুন, ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এসএ টিভির প্রতিনিধি আবু মুসা, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুল হক, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিব আল জালাল প্রমুখ।
    শেরপুর : যুগান্তরের ছয় সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন শেরপুরের সাংবাদিকরা। বিবৃতিদাতারা হলেন- ‘সাপ্তাহিক জয়’ পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, যুগান্তর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আবদুর রহিম বাদল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি যায়যায়দিন ও দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আবদুর রফিক মজিদ, দৈনিক খবর ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশিম, কালের কণ্ঠ ও চ্যানেল আইর জেলা প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, দৈনিক বর্তমান ও এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল ও দৈনিক বণিকবার্তার জেলা প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, আলোকিত বাংলাদেশ ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান রিপন।
    নরসিংদী : সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
    অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তরের নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্র্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মোরশেদ শাহরিয়া ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরী, ৭১ টিভির সাংবাদিক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সঞ্জিত সাহা, দেশ রূপান্তরের সুমন বর্মণ, মানবকণ্ঠের সাংবাদিক আইয়ুব খান সরকার, বাংলানিউজের প্রতিনিধি সুজন বর্মণ, বাংলাদেশ জার্নালের প্রতিনিধি কাউছার মিয়া প্রমুখ।
    নেত্রকোনা : সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেত্রকোনার সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা। মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বিবৃতি দেন।
    বিবৃতিদাতারা হলেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক দিলওয়ার খান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
    নাজিরপুর (পিরোজপুর) : সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে নাজিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি এইচএম লাহেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মো. ফিরোজ মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক জনগণের সম্পাদক কেএম সাঈদ, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি দিনকাল প্রতিনিধি আক্রাম আলী ডাকুয়া, কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি উথান মণ্ডল, তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মো. আল-আমীন হাজরা, কালের কণ্ঠের প্রতিনিধি মো. আল-আমীন খান, আমাদের সময়ের জ্যোতিষ চন্দ্র হালদার প্রমুখ।
    চরফ্যাশন (দক্ষিণ) : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক প্রভাষক মনির আহম্মেদ শুভ্র, এম আবু ছিদ্দিক (বাংলাদেশ প্রতিদিন), আমির হোসেন (যুগান্তর), মিজান নয়ন (ইত্তেফাক), এআরএম মামুন (জনকণ্ঠ), কামরুজ্জামান (নয়াদিগন্ত), জামাল মোল্লা (সংবাদ), কামাল মিয়াজী, নোমান সিকদার (সমকাল), কামরুল সিকদার (কালের কণ্ঠ), এম মাহবুব আলম (জনতা) প্রমুখ।
    কাশিয়ানী (গোপালগঞ্জ) : যুগান্তরের ছয় সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
    প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সাংবাদিক রিজাউল আলম, পান্নু শিকদার, কাজী মাহমুদ, এমএ জামান, মোল্যা জামান বাচ্চু, জাহিদুল ইসলাম, শেখ হাচান, কাফু কাজী, সাইফুল ইসলাম, বিজয় মল্লিক, স ম লিটন, ইব্রাহিম মোল্যা প্রমুখ।
    ভালুকা (ময়মনসিংহ) : সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দুই সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে ভালুকায় মানববন্ধন করা হয়েছে। সাংবাদিক সমিতি ও স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়।
    এতে ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির ভালুকা উপজেলা প্রতিনিধি ফিরোজ খান, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ বক্তব্য দেন।
    এ সময় উপস্থিত ছিলেন- ৬নং ভালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, দৈনিক আজকের বাংলাদেশের আবদুল আওয়াল ঢালী, দৈনিক সংবাদের ভালুকা উপজেলা প্রতিনিধি আতাউর রহমান তরফদার, কালের কণ্ঠের ভালুকা প্রতিনিধি মোখলেসুর রহমান মনির, যায়যায়দিনের ভালুকা উপজেলা প্রতিনিধি আবদুল ওয়াদুদ মিয়া, জনকণ্ঠের কামরুল এহসান চন্দন, যুগান্তরের প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত, ভালুকা সাংবাদিক সেবা সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কিইউ টিভির ভালুকা প্রতিনিধি শিপন, আবদুর রহমান বাবু, আরিফ, ওয়াসিম প্রমুখ।
    বড়াইগ্রাম (নাটোর) : সাংবাদিকদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বড়াইগ্রামে যুগান্তর স্বজন-সমাবেশ প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলা প্রেস ক্লাবে স্বজন সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি অহিদুল হক (যুগান্তর), সাধারণ সম্পাদক আবদুল মান্নান (ইত্তেফাক), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ হাসানুল বান্না উজ্জ্বল (ইনকিলাব), দফতর সম্পাদক জাহিদ হাসান (বর্তমান), প্রচার সম্পাদক আসাদুল ইসলাম (ভোরের ডাক), তথ্যপ্রযুক্তি সম্পাদক মন্তাজুর রহমান রানা (খোলা কাগজ), আলমগীর হোসেন (৭১ বাংলা টিভি), আবু সাঈদ (ভোরের কাগজ), জাহিদুল ইসলাম (উত্তরকণ্ঠ), ফারুক হোসেন (চ্যানেল ২০), আবদুল মজিদ কাজী (নাটোর কণ্ঠ) ও আবদুল আওয়াল মণ্ডল (মুক্ত প্রভাত) প্রমুখ বক্তব্য রাখেন।
    দুমকি (পটুয়াখালী) : যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগাড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা। এক বিবৃতি দিয়ে তারা নিন্দা জানান। বিবৃতিদাতারা হলেন- প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাজী দুলাল, সহ-সভাপতি এসএম জাকির হোসেন, এমএ কুদ্দুস, সৈয়দ ফজলুল হক, আনোয়ারুজ্জামান চুন্নু, জোবায়দুল হাসান, নাঈম হোসেন, সাইদুর রহমান খান, আবুল হোসেন, উজ্জ্বল দাস রিমন, আবদুল্লাহ আল মামুন, সোহেল বাবু ও মীর জাকির হোসেন প্রমুখ।
    শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কেএম ফারুক, সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির, যুগ্ম সম্পাদক আবু সাইদ দিনার, সহ-সাংগঠনিক সম্পাদক উৎপল মহন্ত, মহিলা বিষয়ক সম্পাদক সুমি মহন্ত প্রমুখ।
    কালিহাতী (টাঙ্গাইল) : সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে কালিহাতী প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। প্রেস ক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও যুগান্তরের কালিহাতী প্রতিনিধি ও প্রেস ক্লাবের কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তারেক আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নবচেতনা প্রতিনিধি সাব্বীর আহমেদ আব্বাসী, যায়যায়দিনের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল চৌধুরী, মানবজমিনের প্রতিনিধি শাহীন আলম, মনির হোসেন, সোহেল রানা, শুভ মজুমদার, শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
    দশমিনা (পটুয়াখালী) : দশমিনা প্রেস ক্লাব সভাপতি রিপন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আহমেদ ইব্রাহিম অরবিল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কর্মকার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম মিরন, ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান তিতাস, যুগান্তরের দশমিনা প্রতিনিধি এইচএম ফোরকান, এশিয়ান এজ প্রতিনিধি নিপুণ চন্দ্র, চ্যানেল এস টিভির প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি প্রমুখ।
    ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।
    সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সেলিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এএইচএম জোবায়ের হোসাইন, প্রেস ক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদি জামান লিজন, সমিতির সভাপতি বদরুল আলম বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি প্রমুখ।
    পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি এমএ রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাঈদুল ইসলাম, সহ-সভাপতি আবদুল আউয়াল, সহ-সভাপতি এম মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, কবি আবদুল হক, কবি মো. সোলাইমান কবির, মো. শরীফুল ইসলাম, ফাতেমা আক্তার, ফরিদা আক্তার প্রমুখ।
    ফরিদগঞ্জ (চাঁদপুর) : নবাবগঞ্জ থানার ওসির বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার তীব্র নিন্দা জানিয়েছে ফরিদগঞ্জ প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নবাবগঞ্জ থানার ওসি সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে সম্পর্কে দুদক অনুসন্ধান করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। কিন্তু তা না করে সাংবাদিকদের হয়রানি, গ্রেফতার ও জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।
    এসব সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে। এ ব্যাপারে তারা তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
    বিবৃতিদাতারা হলেন- প্রেস ক্লাব সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক আমান উল্ল্যা আমান, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, দফতর সম্পাদক আবদুচ ছোবহান লিটন, অর্থ সম্পাদক রাসেল হাসান, সহ-অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লিটন কুমার দাস, আইসিটি সম্পাদক শাকিল হাসান, নির্বাহী সদস্য মামুনুর রশিদ পাঠান, নাছির পাঠান, জাকির হোসেন পাটওয়ারী, মশিউর রহমান, তাপস চক্রবর্তী, সাধারণ সদস্য একেএম সালাহ উদ্দিন, নুরুল ইসলাম ফরহাদ, বারাকাত উল্লাহ পাটওয়ারী, জসিম উদ্দিন, মামুন রশিদ, রুহুল আমিন, আকতার হোসেন প্রমুখ।
    জাবি : অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে যুগান্তরের ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
    সমিতির সভাপতি প্লাবন তারিক ও সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে নিন্দা জানানো হয়। উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারেরও তারা দাবি জানান।
    ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সাংবাদিক আবু জাফরকে গ্রেফতার এবং সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। একই সঙ্গে মামলা প্রত্যাহার ও গ্রেফতার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। তারা আরও বলেন, দুর্নীতির অভিযোগে ওসি রয়েছেন বহাল তবিয়তে। কিন্তু প্রতিবেদন প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি দেশের স্বাধীন গণমাধ্যমের সঙ্গে প্রহসনের শামিল। এভাবে চলতে থাকলে অনুসন্ধানী সাংবাদিকতা মুখ থুবড়ে পড়বে বলেও মন্তব্য করেন তারা।
    রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলামিস্ট মীর আবদুল আলীমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, যুগান্তরের প্রতিনিধি এ হাই মিলন, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাংবাদিক জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, এসএম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, ইমদাদুল হক দুলাল, রুবেল মাহমুদ, শেখ সুমন, আতাউর রহমান সানী, রুবেল সিকদার, তুষার আহম্মেদ, জিন্নত হোসেন জনি, সাইদুর রহমান পিন্টু প্রমুখ।
    বেরোবি : যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
    এতে তারা বলেন, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের যে অপব্যবহার হতে পারে এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে। আবু জাফরকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তারা। পাশাপাশি আর কোনো গণমাধ্যমকর্মী যাতে এ আইনের অপব্যবহারের শিকার না হন, সে বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেন তারা।
    পত্নীতলা (নওগাঁ) : সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে পত্নীতলা প্রেস ক্লাব। বিকালে নজিপুর বাস স্ট্যান্ডে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাইদের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !