‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলা হবে ভারতের আত্মসমর্পণ’

কাশ্মীর হামলার জেরে বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। আটঘাঁট বেঁধে মাঠে-ময়দানে নেমেছে দেশটি। বিশ্ব ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করতে আইসিসির শরণাপন্ন হচ্ছে তারা। শেষ পর্যন্ত তা সম্ভব না হলে অন্তত আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকদের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।তবে বোর্ডের সম্ভাব্য এমন পরিকল্পনার ঘোর বিরোধী কংগ্রেস নেতা শশী থারুর। তার মতে, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেললে তা হবে আত্মসমর্পণ করার মতো।
টুইটবার্তায় তিনি বলেন, মনে রাখা দরকার, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের চরম মুহূর্তেও পাকিস্তানের বিপক্ষে খেলেছে ভারত। সেটিও ছিল বিশ্বকাপ। এই ইংল্যান্ডেই হয়েছিল। আমরা তাদের হারিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এবার পাকিস্তানের বিপক্ষে না খেললে তা কেবল মূল্যবান ২ পয়েন্ট খোয়ানোই হবে না, বরং আত্মসমর্পণ করার চেয়েও খারাপ হবে। অনেকটা লড়াই ছাড়া পরাজয় স্বীকার করে নেয়া হবে।

নিজের এই টুইটের সঙ্গে ২০ বছর আগের ভারত-পাকিস্তান ম্যাচের স্কোরকার্ড দিয়েছেন শশী। তবে এমন মন্তব্যের পর ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন।আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আর ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা পাক-ভারত মহারণ। এর আগে পুলওয়ামা কাণ্ড ইন্দো-পাক লড়াইকে চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।সেই ম্যাচ বয়কট করার পক্ষে ভারতের বর্তমান, সাবেক ক্রিকেটারসহ সংশ্লিষ্টরা। মত আছে ক্ষমতাসীন দল বিজেপিরও। তবে শশী থারুর সম্পূর্ণ উল্টো পথে হেঁটে চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে বিতর্কে জড়ালেন। এর আগে দলকে বেয়াকায়দায় ফেলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু।
সূত্র- যুগান্তর
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.