সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ফিলিস্তিনি হত্যা ইসরাইলের যুদ্ধাপরাধ

    ফিলিস্তিনি হত্যা ইসরাইলের যুদ্ধাপরাধ

    গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ইসরাইল যুদ্ধাপরাধ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছর গাজায় ১৮৯ ফিলিস্তিনিকে হত্যা ও ছয় হাজারেরও বেশি আহত করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নিরপেক্ষ তদন্ত দল এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি হত্যার দায়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিচার হওয়া উচিত। 
    গত বছরের মার্চ থেকে শুরু করে ৩০ ডিসেম্বর পর্যন্ত হামলার শিকার শতাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, চিকিৎসার নথি, ভিডিও ও ড্রোন ফুটেজ এবং ছবি দেখে তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে এমন স্নাইপার ও কমান্ডারদের সম্পর্কে গোপন তথ্যও আছে তদন্তকারীদের কাছে।

    সূত্র- দ্য গার্ডিয়ান

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !